কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী জলিল আটক

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৭

কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী জলিল আটক

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।

মঙ্গলবার সকালে হবিগঞ্জের সদর উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেফকার করা হয়।

Manual5 Ad Code

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, আবদুল জলিল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এমামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে ও ১৪ জন কারাগারে রয়েছে। এছাড়া ৯ আসামি পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

পরে ২০১৪ সালের ২১ ডিসেম্বর ২৫ জনের নাম উল্লেখ করে আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি সিলেট জোনের এএসপি মেহেরুন নেছা পারুল।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code