ইরান বিরোধী আন্তর্জাতিক জোট গঠন ইহুদিবাদী : প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

ইরান বিরোধী আন্তর্জাতিক জোট গঠন ইহুদিবাদী : প্রতিরক্ষামন্ত্রী

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের যে চেষ্টা ইহুদিবাদী ইসরাইল করছে তা নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

Manual4 Ad Code

তিনি মঙ্গলবার তেহরানে এক সেনা সমাবেশে বলেন, ইরানের বিরুদ্ধে জোট গঠনের জন্য মরিয়া হয়ে উঠলেও তাতে সফল হবে না তেল আবিব।  ইরান কখনো কোনো অবস্থায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো থেকে সরে আসবে না।

Manual5 Ad Code

ইসরাইলি যুদ্ধমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যানের সাম্প্রতিক এক বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেনারেল দেহকান এসব কথা জানান। লিবারম্যান সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইরানকে সন্ত্রাসবাদের প্রধান সমর্থক হিসেব উল্লেখ করে তেহরানের বিরুদ্ধে বিশ্ব জনমতকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেন।

ওই দাবি প্রত্যাখ্যান করে জেনারেল দেহকান বলেন, ইহুদিবাদী ইসরাইলই বরং গত ৭০ বছর ধরে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গণহত্যা চালিয়েছে।  তেল আবিবের এই নৃশংসতার কারণেই মধ্যপ্রাচ্যে সব সময় নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বিরাজ করেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সবাই একথা একবাক্যে স্বীকার করবেন যে, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ ও তার পৃষ্ঠপোষকরাই আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে সবচেয়ে বেশি বিপন্ন করে তুলেছেন।

জেনারেল দেহকান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একথার স্বীকারোক্তি দিয়েছেন যে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাই মধ্যপ্রাচ্যে দায়েশ সৃষ্টি করেছেন।

Manual6 Ad Code

দেহকান বলেন, ইরান যখন দায়েশের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে লিপ্ত তখন তেহরানকে সন্ত্রাসবাদের সমর্থক বলা বাতুলতা ছাড়া আর কিছু নয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code