তুরস্কে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

তুরস্কে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

Manual4 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্কে মুসলিম নারী সেনা সদস্যদের মাথায় হিজাব ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। ১৯৮০ সালে দেশটির সব সরকারি প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করেছিল তৎকালীন ধর্মনিরপেক্ষ সরকার।
দীর্ঘ প্রায় ৩ দশকেরও বেশি সময় আগে তুরস্কের ধর্মনিরপেক্ষ সংবিধান ‘গার্ডিয়ান কাউন্সিল’ নারীদের হিজাব ব্যবহারের ওপর ওই নিষেধাজ্ঞা জারি করে ছিল।
তবে বর্তমানে ইসলামপন্থি প্রেসিডেন্ট হিসেবে পরিচিত রিসেপ তায়েপ এরদোয়ান সরকার ওই সিদ্ধান্তকে একপেশে বলে দেশটির সব সরকারি প্রতিষ্ঠান হিজাবের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহাতার করে নিয়েছেন।
এরদোয়ানবিরোধীরা এর সমালোচনা করে বলেছেন, তিনি তার ইসলামী অ্যাজেন্ডা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছেন। কিন্তু এরদোয়ান সরকার মনে করে সংকীর্ণ মনা থেকে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। সূত্র : বিবিসির।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code