সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ইসরাইলে কমপক্ষে পাঁচ শ’ নারী সেনা সদস্য অর্থের অভাবে পতিতাবৃত্তিতে লিপ্ত রয়েছেন। এমন তথ্য প্রকাশের পর দেশটির মিশেল রোজিন নামে ইসরাইলের একজন নারী সংসদ সদস্য সোমবার জেরুজালেম পোস্ট পত্রিকায় এক মতামত কলামে এ রিপোর্টকে ইসরাইল সরকারের জন্য ‘লজ্জার প্রতীক’ বলে মন্তব্য করেছেন।
এদিকে অন্য এক রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের শতকরা ৩০ ভাগ তরুণ-তরুণী পতিতাবৃতিতে জড়িত যাদের বয়স ১৮ থেকে ২২ বছর। রোজিন বলেন, ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম এ রিপোর্ট প্রকাশ করেছে যে, মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের কারণে বহু নারী ও পুরুষ সেনারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছেন। তিনি বলেন, দুঃখজনকভাবে পরিস্থিতি সঙ্কটজনক এবং এ অবস্থা ঠেকাতে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে।
সংসদ সদস্য রোজিন আরো জানান, তিনি এরইমধ্যে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে ইস্যুটি জরুরি ভিত্তিতে আলোচনার অনুরোধ জানিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি