৩ বছরে কেবল প্রতারণাই করেছে বিজেপি : অখিলেশ যাদব

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭

৩ বছরে কেবল প্রতারণাই করেছে বিজেপি : অখিলেশ যাদব

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপি ৩ বছরে কোনো কাজই করেনি, কেবল প্রতারণা করছে। কোনো বড় কাজই হয়নি।

Manual4 Ad Code

শনিবার সিদ্ধার্থনগরে এক নির্বাচনি সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় ‘মন কী বাত’ বা মনের কথা বলে থাকেন। মনের কথা অনেক হয়েছে এবার কাজের কথা বলা প্রয়োজন।

Manual6 Ad Code

অখিলেশ প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, নোট বাতিল করে মানুষকে হয়রানি করেছেন। প্রধানমন্ত্রী এর সুফলের কথা কবে বলবেন? নোট বাতিলের ফলে ব্যাংকের লাইনে দাঁড়াতে গিয়ে যেসব মানুষের প্রাণ গেছে কেন্দ্রীয় সরকার তাদের কোনো সাহায্য করেনি। আমাদের সরকার তাদের ক্ষতিপূরণ দিয়েছে।

Manual1 Ad Code

তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল ৩ পাতার ভাষণ দিয়েছেন কিন্তু তাতে কৃষক এবং দরিদ্রদের নিয়ে কোনো কথা নেই। সমাজবাদী পার্টি কৃষকদের সাহায্য করা দল, দরিদ্রদের পার্টি। আমরা কৃষকদের জন্য কাজ করছি।

Manual3 Ad Code

অখিলেশ বলেন, উত্তর প্রদেশের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নরেন্দ্র মোদির মতো এত মিথ্যা বলা প্রধানমন্ত্রী দেশবাসী দেখেনি। বিজেপি মানুষদের কেবল বিভ্রান্ত করতে চায়। প্রধানমন্ত্রী গোটা দেশকে বরবাদ করার কাজ করেছেন বলেও অখিলেশ আজ মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code