সিরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৪২

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭

সিরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৪২

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে আলাদা বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। শনিবার এসব বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হোসেইন দাবুল নিহত হয়েছেন বলে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে।

লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটিতে ভোর থেকেই গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দু’টি এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামরিক গোয়েন্দা বিষয়ক কয়েকটি সদরদপ্তরে হামলা চালানো হয় বলে সংস্থাটি জানিয়েছে। হোমস শহরের বেশিভাগ অংশ সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রণ করছে। উগ্র তাকফিরি গোষ্ঠী আন-নুসরা গোষ্ঠীটি পরবর্তীতে এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

Manual8 Ad Code

এদিকে, সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সমর্থনে সুইজারল্যান্ডের জেনেভায় দামেস্ক সরকার এবং বিদেশী মদদপুষ্ট বিরোধী গোষ্ঠীর মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code