সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে মার্কিন নতুন প্রশাসনের কোনো সম্পর্ক নেই। আমেরিকার সঙ্গে এ পর্যন্ত যতটুকু যোগাযোগের ঘটনা ঘটেছে তা নিতান্তই পরমাণু সমঝোতার বিষয়ে হয়েছে; অন্য কোনো ইস্যুতে নয়।
শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেন, পরমাণু সমাঝোতার আগে আমেরিকার সঙ্গে যতটুকু আলোচনা হয়েছে তা একেবারেই ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ছিল। পরমাণু সমঝোতা সই হওয়ার পর আমেরিকার সঙ্গে ইরানের রাজনৈতিক যোগাযোগ শেষ হয়ে গেছে।
আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকমের যোগাযোগ আছে কিনা -সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বাহরাম কাসেমি এ কথা বলেন।
ইরানের পরমাণু ইস্যুতে দীর্ঘ আলোচনার পর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা সই হয়। ছয় জাতিগোষ্ঠীর সদস্য হচ্ছে- আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানি।
Design and developed by ওয়েব হোম বিডি