৩৯ পাক বন্দিকে মুক্তির সিদ্ধান্ত ভারতের

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

৩৯ পাক বন্দিকে মুক্তির সিদ্ধান্ত ভারতের

Manual8 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের কারাগারে থাকা ৩৯ জন পাকিস্তানি বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর ভারতের এই সিদ্ধান্তে ধারণা করা হচ্ছে, ইসলামাবাদের শান্তির বার্তায় এবার সাড়া দিয়েছে দিল্লি। বন্দি দের মধ্যে ২১ জন নিজেদের বন্দি দশা শেষ করেছে এবং ১৮ জন মৎস্যজীবী।
এ ব্যাপারে ভারতে থাকা পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত জানান, কয়েকদিন আগে ভারতীয় সেনার জওয়ান বাবুলাল চৌহানকে মুক্তি দেয় পাক সরকার। তাই ভারতের উচিত বন্দি ৩৩ জন পাকিস্তানিকে মুক্তি দেয়া।
জানা যায়, প্রথমে ভারতে থাকা পাক বন্দিদের শনাক্তকরণ করা হয়। এরপর পাকিস্তান তাদের নাগরিকত্ব স্বীকার করার পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় ১ মার্চ বন্দিদের মুক্তি দেয়া হবে।
জামাত প্রধান হাফিজ সাইদকে পাক সরকার গৃহবন্দি করার পর দিল্লি ২ দেশের শান্তি স্থাপনের রাস্তা খুলে দিল পাক বন্দিদের মুক্তির সিদ্ধান্তে।
গত বছরের ডিসেম্বরে পাকিস্তানে বন্দি ২০০ জন ভারতীয় মৎসজীবীদের মুক্তি দেয় সেদেশের সরকার। বন্দি মৎসজীবীরা অসাবধানতায় পাক সীমান্তে ঢুকে পড়েছিল বলে জানিয়েছিল।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code