ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭

ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত বুধবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সফল হিসেবে অভিহিত করেছে। এ পরীক্ষার মধ্য দিয়ে ভারতের নির্মাণাধীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা বিএমডি’র কাজ আরো এক ধাপ এগিয়ে গেল।

Manual6 Ad Code

বায়ুমণ্ডলের ঢোকার পর শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে এটি ব্যবহৃত হবে। এটি ১৫ থেকে ২০ কিলোমিটার ঊর্ধ্বাকাশে শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারবে।

Manual4 Ad Code

পরীক্ষার জন্য কল্পিত শত্রু ক্ষেপণাস্ত্রকে চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা আইটিআর থেকে ছোঁড়া হয়। একে প্রতিহত এবং ধ্বংস করার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় উড়িশ্যা উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে। সরাসরি আঘাত হেনে ১৫ কিলোমিটার ঊর্ধ্বাকাশে একে ধ্বংস করে দেয়া হয়।

গত মাসে ৮৫ কিলোমিটার ঊর্ধ্বাকাশে, পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে, হানাদার ক্ষেপণাস্ত্রকে একই ভাবে ধ্বংস করতে সফল হয়েছিল ডিআরডিও। সূত্র : পার্সটুডে

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code