ছাতকে সংঘর্ষের ঘটনায় নগরীতে কওমী আলেমদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০১৭

ছাতকে সংঘর্ষের ঘটনায় নগরীতে কওমী আলেমদের প্রতিবাদ সমাবেশ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার খাদিমুল ইসলাম পরিষদ আয়োজিত ৩ দিনব্যাপী তাফসির মাহফিলের ২য় দিন গত ২৭ ফেব্রুয়ারী কওমী আলেমদের সাথে ফুলতলী সমর্থকদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে নগরীতে কওমী আলেম ওলামা মাশায়েখদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফুলতলী সমর্থক সন্ত্রাসী কর্তৃক শান্তিপূর্ণ মাহফিলে অতর্কিত হামলার প্রতিবাদ ও মুসল্লি হত্যাকারীদের শাস্তির দাবী জানান।

Manual5 Ad Code

ইত্তেহাদে আহলে সুন্নত ওয়াল জামাত সিলেটের আহবায়ক মুফতী আবুল কালাম জাকারিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী ও সদস্য আলহাজ¦ মাওলানা এমরান আলমের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ তাফসির মাহফিলে হামলাকারীরা পবিত্র কুরআনের দুশমন। বাংলাদেশ হক্কানী আলেম-উলামার দেশ। এদেশে কোন বেদাতী-ভন্ডদের স্থান নেই। তাফসির মাহফিলে হামলাকারীরা ইহুদী-নাছারাদের দোষ। এরা জঙ্গিদের চেয়ে ভয়ংকর। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আগামী ১২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফকরতে ব্যর্থ হলে সিলেটের আলেম সমাজ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

Manual3 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন, ইত্তেহাদে আহলে সুন্নত ওয়াল জামাত সিলেটের প্রেসিডিয়াম সদস্য সোবহানীঘাট মাদরাসার মুহতামীম মাওলানা শফিকুল হক আমকুনী, শায়খুল হাদীস মুফতী মুহিব্বুল হক গাছবাড়ী, ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দারুস সালাম মাদরাসার মুহতামিম মাওলানা ওলীউর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক মাওলানা রেজাউল করিম জালালী, সদস্য সচিব বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান। প্রস্তাবনা পেশ করেন মাওলানা আবুল হাসান ফয়সল।

বক্তব্য রাখেন, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান, দারুল কুরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মাওলানা মাশুক আহমদ সালামী, কোরআন শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা মুজ্জামিল হোসেন চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, অধ্যক্ষ জাহিদ উদ্দিন চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা আসরারুল হক, মাওলানা শাহ মমশাদ আহমদ, গহরপুর মাদরাসার মুহতামিম মুছলেহ উদ্দিন রাজু, দারুল উলুম সিলেটের মুহতামীম মাওলানা আব্দুল মালিক চৌধুরী, আব্দুল হান্নান তাফাদার, পীর আব্দুল জব্বার, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মুফতী শামসুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আহমদ ছগির, মাওলানা খলিলুর রহমান, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মুফতী রশিদ আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলী নূর, ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা জয়নুল ইসলাম, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ছদরুল আমীন, মাওলানা সাইফুর রহমান, কাজী জুনায়েদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ শাব্বির আহমদ রাজি, সাদিক সালিম, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা লুৎফুর রহমান, কাজী আমিন উদ্দিন, মাওলানা এহতেশামুল হক কাসেমী, আমীন আহমদ রাজু, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা নুরুল হক নোমানী, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আরশাদ খান আল হাবিব, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফিজ মনছুর বিন সালেহ, মাওলানা শাখাওয়াত শিকদার, মাওলানা আব্দুস সালাম, মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা আবু খয়ের প্রমুখ।

Manual5 Ad Code

সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে আলেম ওলামার কোর্ট পয়েন্টের সমাবেশে যোগ দেন। সমাবেশ থেকে ছাতকের তাফসির মাহফিলে হামলার নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবীসহ ৫ দফা প্রস্তাবনা রাখা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code