শ্রীমঙ্গলে মিনিবাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

শ্রীমঙ্গলে মিনিবাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী ভাড়াউড়া এলাকায় ৬নং ব্রিজে মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন- অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৪০) ও মৌলভীবাজারের কনকপুর গ্রামের রিছাত মিয়া।

Manual3 Ad Code

আহতরা হলেন- মোস্তফা মিয়া (৩৫), তান্নি জাহান মিম (২১) ও রেশমা খানম (২৮)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মৌলভীবাজার থেকে আসা যাত্রীবাহী একটি মিনিবাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইফুল ও যাত্রী রিছাতের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইজনের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code