নবীগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

নবীগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে ৩২০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে থানা পুলিশ।

Manual6 Ad Code

সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্তর এলাকায় ফেন্সিডিল ভর্তি গাড়ি আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বি-বাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ফেন্সিডিল ভর্তি সাদা রং এর একটি প্রাইভেট কার নবীগঞ্জ হয়ে সিলেট যাবে এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের কাছে। এর পরেই কার ও মাদক ব্যবসায়ীদের আটক করতে থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে চেকপোস্ট বসান মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্তর এলাকায়।

Manual5 Ad Code

পুলিশের অবস্থান টের পেয়ে (ঢাকা মেট্রো গ ১১- ৮৯৮৪) প্রাইভেট কার থেকে বেড়িয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এ সময় গাড়ি তল্লাশি করে ভারতীয় আমদানিকৃত নিষিদ্ধ ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে ফেন্সিডিলসহ গাড়িটি থানা নিয়ে যাওয়া হয়।

Manual3 Ad Code

এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী জানান, চেকপোস্ট থেকে অনেক দূরে পাইভেট কার থামিয়ে দুই জন লোক বেড়িয়ে যায়। প্রাইভেট কারটির কাছে যাই এবং তল্লাশি করে এক পর্যায়ে সিলিন্ডারের নিচের খালি জায়গায় ফেন্সিডিলের বোতলগুলো পাই। পরে গাড়ীতে থাকা মানুষদের আর পাওয়া যায়নি।

এঘটনায় সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code