পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী কাতার

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী কাতার

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছে কাতার। কাতারের প্রতিরক্ষামন্ত্রী ড. খালিদ বিন মোহাম্মদ আলে আতিয়েহ্‌র সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বৈঠকের সময় দোহার পক্ষ থেকে এ ইচ্ছা ব্যক্ত করা হয়। জেনারেল বাজওয়া গতকাল সরকারি সফরে কাতার গেছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বাজওয়া এবং আলে আতিয়েহ্‌র বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং কাতার-পাকিস্তান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

Manual7 Ad Code

বৈঠকে আতিয়েহ্‌র পক্ষ থেকে পাকিস্তান-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। জবাবে বাজওয়া বলেন, পাক-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

Manual3 Ad Code

এছাড়া, কাতারের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) গানিম বিন শাহিন আলে গানিমের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেনারেল বাজওয়া।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code