সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মেয়েদের বিয়ে ১৮ বছরের নিচে হবে না। ১৮ বছরের নিচে কারো বিয়ে হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭- এ বিশেষ যে ধারা রাখা হয়েছে সেখানে শুধুমাত্র আদালত এবং পরিবারের সম্মতিতে বিয়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
মেহের আফরোজ চুমকি বলেন, নারী নির্যতন বন্ধ করতে পূর্বের ১০৯২১ নাম্বারটি পরিবর্তন করে ১০৯ করা হয়েছে। এই নম্বরে যেকোনো সময় যেকোনো স্থান থেকে কল করলে সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ প্রতিরোধকারীরা ছুটে যাবেন।
এবারই প্রথম জাতীয়ভাবে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়। শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শার্লি মেশৈ প্রু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে হোসনে আরা, সফল জননী হিসেবে ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন গঠনে মর্জিনা বেগম ও সমাজ উন্নয়নে আরিফ ইয়াসমিন ময়ূরী।
‘নারী-পুরুষ সমতায় উনন্নয়নের যাত্রা: বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই স্লোগানে এবারে নারী দিবসের অনুষ্ঠান করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মোমিন এমপি, ক্রিস্টিন হান্টারসহ নারী নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি