শিশু সদনে অগ্নিকাণ্ডে নিহত ১৯

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

শিশু সদনে অগ্নিকাণ্ডে নিহত ১৯

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: গুয়েতেমালার একটি শিশু সদনে অগ্নিকাণ্ডে ১৯ জন কিশোরী মারা গেছে। এসময় আরো ২৫ জন মানুষ আহত হয়েছেন।

Manual1 Ad Code

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর পৌনে ৪ টার দিকে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

Manual7 Ad Code

গুয়েতেমালার রাজধানীর আসুনসিয়ান থেকে ২৫ কিলোমিটার দ‍ূরে একটি শিশু সদনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ১৯ শিশুর মরদেহ উদ্ধার করেছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে উদ্ধার কাজ এখন চলছে।

Manual4 Ad Code

দেশটির পুলিশ সূত্রে বলা হয়েছে, শিশু সদনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code