পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে চীন বিনিয়োগ করবে ৩৫০০ কোটি ডলার

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৭

পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে চীন বিনিয়োগ করবে ৩৫০০ কোটি ডলার

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের ১৯ বিদ্যুৎ খাতে ৩,৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো । চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২,১৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।

Manual6 Ad Code

পাক সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসিতে দেয়া বক্তব্যে এ কথা জানান দেশটির পানি এবং বিদ্যুৎ সচিব মোহাম্মদ ইউনুস দাগা। চীনা কোম্পানিগুলো পাকিস্তানে কয়লাভিত্তিক, বায়ু চালিত, পানি-বিদ্যুৎ এবং একটি সৌর-বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। পাশাপাশি পাঞ্জাব এবং সিন্ধুর মধ্যে ৬০০ কেভি ট্রান্সমিশন লাইনেও বিনিয়োগ করা হবে।

Manual1 Ad Code

পাকিস্তান বর্তমানে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছে উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী বছর আরো ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেশটির জাতীয় গ্রিডে যোগ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code