সিরিয়ায় বোমা হামলায় নিহত ৪৬

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

সিরিয়ায় বোমা হামলায় নিহত ৪৬

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার রাজধানী দামেস্কে দু’টি বোমা বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত ও বহু আহত হয়েছে। সিরিয়ার রাক্কা শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বহু বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একই দিনে বর্বরোচিত এসব বোমা হামলা চালানো হলো।

শনিবার রাজধানী দামেস্কের বাব মাসালা এলাকার একটি কবরস্থানের কাছে বোমা দু’টি বিস্ফোরিত হলে অন্তত ৪৬ জন নিহত হয়। হতাহতদের মধ্যে বহু ইরাকি জিয়ারতকারী রয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

এদিকে, ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল এক বিবৃতিতে জানিয়েছেন, বোমা  হামলায় প্রায় ৪০ ইরাকি নাগরিক নিহত হয়েছেন। উগ্র তাকফিরি গোষ্ঠীগুলো এসব পাশবিক হামলার জন্য দায়ী বলে বিবৃতিতে অভিযোগ করেন তিনি।

Manual4 Ad Code

পুরাতন দামেস্ক শহরের সাতটি গেটের একটির কাছে অবস্থিত বাব আল-সাকির কবরস্থানে এসব হামলা সংঘঠিত হয়।

Manual1 Ad Code

মানবাধিকার বিষয়ক কথিত সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী তথা দায়েশের প্রধান টার্গেট জিয়ারতকারী শিয়া মুসলমানদেরকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

গতকাল ও  আজ  সিরিয়ার রাক্কা শহরের ভেতরে এবং  আশপাশে  মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২৮ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর বর্বরোচিত এসব বোমা হমলার খবর এলো বলে জানিয়েছে অবজারভেটরি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code