উত্তর প্রদেশে বিজেপি’র জয় দেশের জন্য বিপদ সংকেত : বামপন্থি

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

উত্তর প্রদেশে বিজেপি’র জয় দেশের জন্য বিপদ সংকেত : বামপন্থি

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশে বিজেপি’র বড় জয়কে দেশের জন্য বিপদ সংকেত বলে অভিহিত করেছেন বামপন্থিরা। এর ফলে বিভেদসৃষ্টিকারী ক্ষতিকারক হিন্দুত্ববাদী রাজনীতি উন্নীত হবে বলে তারা মন্তব্য করেছেন।

Manual6 Ad Code

বিজেপি’র সাফল্যের জন্য সাম্প্রদায়িক আবেদনকে দায়ী করে তারা ক্ষমতাসীন দলের মোকাবিলা করতে বাম এবং অন্য সেক্যুলার শক্তির ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual4 Ad Code

সিপিআইএমের পলিটব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে বিজেপি’র প্রতি জনগণের রায়কে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে, এর সুদূরপ্রসারী পরিণাম রয়েছে যা দেশের জন্য ক্ষতিকারক। কারণ, এতে হিন্দুত্ববাদী রাজনীতি যাতে বিভেদ সৃষ্টিকারী এবং ক্ষতিকারক ব্রান্ডই উৎসাহিত হবে।

Manual1 Ad Code

সিপিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি’র জয় দেশে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির সামনে গুরুতর হুমকি। এই রায়ের মাধ্যমে দেশের বাম গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির জাগ্রত হওয়া প্রয়োজন যাতে লোকের ওপর আক্রমণ এবং সাম্প্রদায়িক শক্তির হামলার মোকাবিলায় ব্যাপক ঐক্য প্রতিষ্ঠা করা যায়।

অন্যদিকে, বামশাসিত ত্রিপুরার সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেন,  নির্বাচনের এই ফল দেশের ঐক্য ও সংহতির জন্য বিপজ্জনক। তার মতে এরফলে গোটা দেশে স্বৈরাচারী প্রবণতা বাড়তে থাকবে।

Manual3 Ad Code

তিনি বলেন, মানুষের দেয়া এই রায় মানতে হবে৷ কিন্তু, এর প্রভাব গোটা দেশে পড়বে।

বিজন ধরের মতে, বিমুদ্রাকরণ পাঁচ রাজ্যের নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি। মানুষকে বিমুদ্রাকরণের প্রভাব সম্পর্কে বোঝানো যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code