ইঁদুর মারতে ১৩ কোটি টাকার প্রকল্প!

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭

ইঁদুর মারতে ১৩ কোটি টাকার প্রকল্প!

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ১২ শতকে জার্মানির হ্যামিলন শহরের ইঁদুর তাড়াতে এসেছিলেন এক বাঁশিওয়ালা। বাঁশির সুরে শহরের ইঁদুর বিদায় করেছিল সে। কিন্তু আজকের দিনে আর সেই বাঁশিওয়ালা কোথায় পাওয়া যাবে।

তাই ইঁদুর মারতে এবার ১৬ লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা খরচ করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসের নগর কর্তৃপক্ষ। এই টাকায় কেনা হবে, ইঁদুর মারার কল আর পরিচ্ছন্নতার যন্ত্রপাতি।

Manual3 Ad Code

শহরটিতে এই মুহূর্তে মানুষের সংখ্যার দ্বিগুণ ইঁদুরের বাস। যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। গত ডিসেম্বরেই নগরের প্রসিদ্ধ কয়েকটি পার্ক ও বাগান বন্ধ করে দেয়া হয়েছে। এখন বাধ্য হয়ে ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নগর কর্তৃপক্ষ।

এক সাপ্তাহিকে দেয়া সাক্ষাৎকারে মেয়র এ্যান হিডালগো বলেন, ইঁদুর মারার ফাঁদ কেনা এবং শহরের রাস্তাভর্তি সিগারেটের শেষাংশ পরিষ্কারে নগর কর্তৃপক্ষ ১৬ লাখ মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে। সেই সঙ্গে, শহরের রেস্তোরাঁ এবং আবাসিক ভবনগুলোর প্রবেশমুখে আর বেরোনোর পথে বেশি করে অ্যাসট্রে বা ছাইদানি বসানোর জন্য কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।

Manual8 Ad Code

বলা হয়, ছাইদানির অভাবে লোকে সিগারেটের শেষাংশ রাস্তায় ফেলে, আর তাতে ইঁদুর বাড়ে। প্যারিসে অন্যান্য আবর্জনার সাথে বছরে কেবল ১৫০ টন সিগারেটের শেষাংশ কুড়িয়ে ফেলতে হয় পরিচ্ছন্নতাকর্মীদের। সূত্র: বিবিসি

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code