হাইতিতে বাসচাপায় নিহত ৩৪

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭

হাইতিতে বাসচাপায় নিহত ৩৪

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: হাইতির গোনাইভেস শহরে বাস চাপায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। দুজনকে চাপা দিয়ে পালাতে গিয়ে বাসটি ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে ঢুকে পড়লে রবিবার এ হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

ফ্রেঞ্চ ভাষার গণমাধ্যমে বলা হয়, রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার উত্তরে গোনাইভেস শহরটিতে একটি বাস প্রথমে দুজন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে পালিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় আরো ৩২ জন চাপা পড়ে নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

আঞ্চলিক নাগরিক সুরক্ষা কো-অর্ডিনেটর ফস্টিন জোসেফ বলেন, এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগানোর চেষ্টা করে। দুর্ঘটনার সময় বাসটির মধ্যে বেশ কয়েজন যাত্রী ছিল। সূত্র : বিবিসি

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code