মোদিকে পাক কিশোরীর চিঠি

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

মোদিকে পাক কিশোরীর চিঠি

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের জন্য এবার অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল পাকিস্তানি কিশোরী আকিদাত নাভিদ (১১)। ভারত-পাকিস্তান এই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য আরও বেশি করে উদ্যোগ নিতে মোদীর কাছে অনুরোধ জানিয়েছে আকিদাত। ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে তার অনুরোধ ‘দুই দেশের মধ্যে শান্তির সেতুবন্ধন করুন মোদি’।

চিঠিতে দুই দেশের মধ্যে শান্তির প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেছে। তার আশা নরেন্দ্র মোদি এই প্রক্রিয়ায় গতি দিতে পারবেন’।

দুই পাতার ওই চিঠিতে আকিদাত লিখেছে ‘একবার আমার বাবা বলেছিলেন যে, হৃদয় জেতাটা একটা দারুণ কাজ। সম্ভবত আপনি (মোদি) ভারতীয়দের হৃদয় জিতেছেন, তাই উত্তরপ্রদেশের ভোটেও জিতেছেন। কিন্তু আমি বলতে চাই, ভারতীয় ও পাকিস্তানির হৃদয় আরও বেশি করে জিততে আপনি বন্ধুত্ব ও শান্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। দুই দেশেরই ভালো সম্পর্কেরও প্রয়োজন। এই দুই দেশের মধ্যে শান্তির সেতুবন্ধন রচিত হোক। সিদ্ধান্ত নেয়া হোক যে, আমরা বুলেট কিনব না, বই কিনব। আমরা বন্দুক কিনব না, গরিব মানুষদের জন্য ওষুধ কিনব।

Manual7 Ad Code

আকিদাত লিখেছে, শান্তি ও সংঘাতের মধ্যে কোন পথ বেছে নেয়া হবে, তা দুই দেশের ওপরই নির্ভর করছে’। চিঠির শেষে উত্তরপ্রদেশের জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছে ওই পাক কিশোরী।

Manual6 Ad Code

তবে এবারই প্রথম নয়, ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকেও চিঠি লিখেছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিদাত। সাউথ ব্লক থেকে একাধিকার সেই চিঠির উত্তরও পেয়েছিল আকিদাত।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code