৯ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

৯ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আগামী ৯ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বুধবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে নির্বাচনের এ তারিখ জানান সরকারি প্রশাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী হং ইয়ন-শিক।

Manual5 Ad Code

অন্যদিকে প্রধানমন্ত্রী হোয়ান কিয়ো-আন মন্ত্রী পরিষদের বৈঠক চলাকালে বলেন, তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

Manual1 Ad Code

এছাড়া আসন্ন নির্বাচন এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান হোয়াং।

উল্লেখ্য, প্রেসিডেন্টের পদ আনুষ্ঠানিকভাবে শূন্য হওয়ার পর ৬০ দিনের মধ্যে অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। দুর্নীতির অভিযোগে পার্লামেন্টে অভিশংসনের পর ১০ মার্চ পার্ক গিউন-হাইকে বরখাস্তের আদেশ দেন দেশটির সাংবিধানিক আদালত। এরপরই নির্বাচনের এই তারিখ ধার্য করা হলো।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code