মাঝ আকাশে হেডফোন বিস্ফোরণ

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

মাঝ আকাশে হেডফোন বিস্ফোরণ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: চীনের বেইজিং থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছিলেন এক নারী। মাঝ আকাশে তিনি মোবাইল ফোনের হেডফোন লাগিয়ে গান শুনছিলেন তিনি। এক পর্যায়ে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি।

Manual8 Ad Code

কিন্তু হঠাৎ করে বিস্ফোরণের শব্দে জেগে উঠেন তিনি। দেখতে পান তার হেডফোনটি জ্বলছে এবং গলে যাচ্ছে। সাথে সাথে হেডফোনটি ছুঁড়ে ফেলেন তিনি। এ বিস্ফোরণে তার মুখের একপাশ ঝলসে যায়।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘আমি আমার মুখমণ্ডলে হাত দিলাম এবং তখন হেডফোনটি আমার ঘাড়ের পেছন দিকে চলে যায়। তখনও আমি বুঝতে পারছিলাম যে মুখ জ্বলে যাচ্ছে। তখন আমি হেডফোনটি ছুড়ে ফেলে দিই। এটি মেঝেতে পড়ে যায়। তখনও হেডফোনটিতে কিছুটা আগুন জ্বলছিল।’

তখন কেবিন ক্রুরা দৌড়ে এসে পানি দিয়ে হেডফোনের আগুন নেভায়।

তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। এছাড়া কোন কোস্পানির মোবাইল এবং হেডফোনে এ বিস্ফোরণ হয়েছে তারও নাম প্রকাশ করেনি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মোবাইল ফোনের লিথিয়াম ব্যাটারির ত্রুটির কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

এমন প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো লিথিয়াম ব্যাটারিসমৃদ্ধ কোনো যন্ত্র নিয়ে ভ্রমণের বিষয়ে বাড়তি সতর্কতার কথা বলেছে। লিথিয়াম ব্যাটারি নিয়ে বিমানে ভ্রমণের ক্ষেত্রে এর আগেও কয়েকবার সমস্যায় পড়তে হয়েছিল।

গত বছর সিডনি থেকে একটি বিমান উড্ডয়নের আগ মুহূর্তে একটি ব্যাগ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তখন বিমানটির উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল। পরে দেখা যায়, বিমানের এক যাত্রীর হাতব্যাগে থাকা লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হয়ে এ ধোঁয়া বের হচ্ছে।

গত বছর স্যামসাং নোট সেভেনের ত্রুটিপূর্ণ ব্যাটারির মোবাইল ফোনে বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। পরে নোট সেভেন বিমানে বহন করার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়। তখন স্যামসাং কর্তৃপক্ষ বাজার থেকে তাদের নোট সেভেনের সবগুলো সেট প্রত্যাহার করে নেয়। স্যামসাং জানিয়েছিল, ব্যাটারি মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে সেটিতে আগুন লেগে গলে যাওয়ার ঘটনা ঘটে। সূত্র: বিবিসি

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code