ওবামা আমাদের দু’জনের পেছনেই লেগেছিলেন : মার্কেলকে ট্রাম্প

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

ওবামা আমাদের দু’জনের পেছনেই লেগেছিলেন : মার্কেলকে ট্রাম্প

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসুরি বারাক ওবামার বিরুদ্ধে আড়িপাতার অভিযোগে অটল রয়েছেন। তিনি ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বলেছেন, “অন্তত একটি ক্ষেত্রে সম্ভবত আপনার সঙ্গে আমার মিল রয়েছে।” ট্রাম্প দাবি করেন, মার্কেলের মতো তার টেলিফোনেও আড়ি পেতেছিল ওবামা প্রশাসন।

Manual5 Ad Code

সাবেক প্রেসিডেন্ট ওবামার শাসনামলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মার্কেলের টেলিফোনে আড়ি পাতে বলে খবর বের হয় যা সে সময় জার্মানিকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে।

কিন্তু রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কংগ্রেস নেতারা বলেছেন, ট্রাম্পের ফোনেও ওবামা আড়ি পেতেছিলেন বলে তারা বিশ্বাস করেন না।

শুক্রবার ওয়াশিংটনে ন্যাটো জোট এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প ও অ্যাঙ্গেলা মার্কেল। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে টেলিফোনে আড়িপাতার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। এ সময় মার্কেল ট্রাম্পের দিকে ব্যাঙ্গাত্মক দৃষ্টিতে তাকান।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সচিব শোন স্পাইসারের এক মন্তব্যের ব্যাপারেও ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করা হয়।  বৃহস্পতিবার শোন স্পাইসার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ২০১৬ সালের নির্বাচনের সময় তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প টাওয়ারের টেলিফোনে আড়ি পেতেছিল।

Manual4 Ad Code

এ সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না। তিনি বলেন, “এ ব্যাপারে আপনাদের ফক্সের কাছে প্রশ্ন করা উচিত আমার কাছে নয়।”

ফক্স নিউজ পরে এক বিবৃতি প্রচার করে জানায়, ওবামার শাসনামলে ট্রাম্পের টেলিফোনে আড়ি পাতার কোনো প্রমাণ তাদের কাছে নেই।

Manual3 Ad Code

স্পাইসারের বক্তব্যের বিরুদ্ধে অবশ্য লন্ডন তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এর জের ধরে লন্ডনের কাছে ক্ষমা চেয়েছে ওয়াশিংটন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code