সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: কুয়েতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলো এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া চালাবে। সৌদি আরবের সূত্র থেকে এ খবর দেয়া হয়েছে।
সৌদি আল-এখবারিয়া স্যাটেলাইট চ্যানেলকে এ সূত্র আজ(শনিবার) খবর দিয়েছে। এতে বলা হয়েছে, হাসাম আল-আকবান ২০১৭ নামের এ মহড়া আগামীকাল থেকে শুরু হবে। মহড়া ২৩দিন চলবে বলেও জানানও হয়েছে।
এদিকে, সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদের সেনাবাহিনী কুয়েতে পৌঁছেছ। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বলেছে, পিজিসিসিভুক্ত দেশগুলোর সামরিক সক্ষমতা বাড়ানোই মহড়ার উদ্দেশ্য।
১৯৯৯ সালে বাহরাইনে প্রথম হাসাম আল-আকবান মহড়া চালানো হয়েছিল। আর কুয়েতে এর আওতায় ১৪তম মহড়া চালানো হবে।
কুয়েতে অনুষ্ঠেয় মহড়ায় অংশগ্রহণকারী সৌদি সেনাদলের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার মোহাম্মদ বিন ইব্রাহিম দাবি করেছেন, এটি এলাকায় অনুষ্ঠিত সবচেয়ে বড় সামরিক মহড়া হবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পতনশীল মূল্য এবং ইয়েমেন যুদ্ধের কারণে যখন পারস্য উপসাগরীয় দেশগুলোতে আর্থিক টানাপড়েন মারাত্মক আকার ধারণ করেছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি