মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার উৎস সৌদি আরব : ইরান

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার উৎস সৌদি আরব : ইরান

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য সৌদি আরবকে দায়ী করেছে ইরান। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক তেহরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ মন্তব্য করেছেন।

Manual7 Ad Code

সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির রাজপুত্র মোহাম্মাদ বিন সালমান সম্প্রতি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে সন্ত্রাস ও উগ্রবাদে সমর্থনের জন্য ইরানকে দায়ী করেন। তিনি বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে সাক্ষাতে আরো বলেন, ইরানহ চ্ছে আমেরিকার ও সৌদি আরবের জন্য চ্যালেঞ্জ; কাজেই তেহরানকে যৌথভাবে মোকাবিলা করতে হবে।

Manual3 Ad Code

রিয়াদের এ অভিযোগের জবাবে কাসেমি বলেন, বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে যখন জঙ্গিবাদীদের নৃশংসতা চলছিল তখন এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব জঙ্গিবাদ দমনে কোনো ভূমিকা রাখেনি। উল্টো রিয়াদ সিরিয়ায় তৎপর তাকফিরি জঙ্গিদের সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীন, অস্থিতিশীলতা ও যুদ্ধের আগুন উস্কে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সৌদি আরব নিজেই যখন ইয়েমেনে পাশবিক হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে এবং ঘোষণা দিয়ে সিরিয়ার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়েছে তখন রিয়াদের মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ মানায় না।

Manual5 Ad Code

কাসেমি বলেন, আমরা বহুবার বলেছি, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টা ও দৃঢ় ইচ্ছা না থাকলে এ অঞ্চল থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ানো কঠিন।  তিনি বলেন, এ ধরনের যেকোনো আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে তেহরান সব সময় প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code