সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন আদালতে

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন আদালতে

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নাহার হত্যা মামলায় গত ১৫ মার্চ আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে র‌্যাব। মামলাটির তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম ওই প্রতিবেদন গ্রহণ করে আগামী ২ মে পরবর্তী প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

Manual3 Ad Code

দাখিল করা প্রতিবেদনে বলা হয়, এই মামলায় গতানুগতিক তদন্ত পদ্ধতির বাইরে গিয়ে অত্যাধুনিক তদন্ত পদ্ধতি ও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ প্রাপ্তির লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ল্যাবকে এ তদন্তের সাথে সম্পৃক্ত করা হয়েছে। বেশ কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ল্যাব দুটি থেকে প্রাপ্ত ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিস্তারিত পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে।

Manual2 Ad Code

প্রতিবেদনে আরও বলা হয়,  ঘটনান্থল থেকে চুরি যাওয়া ভিকটিম সাগর-রুনির ল্যাপটপ বর্তমানে ব্যবহার হচ্ছে কি না এ ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারমান বরাবরে চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে পত্রযোগাযোগ অব্যাহত আছে।

প্রতিবেদনে বলা হয়, মামলার ভিকটিমদ্বয় মিডিয়া কর্মী হওয়ায় তদন্তকালে ২৭ জন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্য গুরুত্বের সাথে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। তদন্তকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া আট জন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই চলছে। মার্কন যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতের ডিএনএ পরীক্ষার মতামতে ঘটনার সময় দুইজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির উপস্থিতি পাওয়া যায় মর্মে উল্লেখ আছে। ওই পলাতক অজ্ঞাত দুজন ব্যক্তিকে সনাক্তকরণে জোর চেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থলের আশপাশের এলাকার থানাগুলোর মধ্যে শেরেবাংলানগর, মোহাম্মাদপুর, ধানমণ্ডি, কলাবাগান থানাসহ বিভিন্ন থানার চুরি, সিঁধেল চুরি ও দস্যুতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে অধিকতর তদন্ত করে এই মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে কি না তা যাচাইয়ের প্রক্রিয়া অব্যাহত আছে। বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে গোপনে ও প্রকাশ্যে অনুসন্ধান করে মামলার প্রকৃত আসামিদের চিহিৃত পূর্বক গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে।

মামলাটিতে গ্রেপ্তার হয়েছেন, নিহত রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের মধ্যে তানভীর জামিনে আছেন।

Manual5 Ad Code

২০১২ সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code