বঙ্গবন্ধু আমাদের দুই বাংলার প্রেরণা : মমতা

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

বঙ্গবন্ধু আমাদের দুই বাংলার প্রেরণা : মমতা

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: উগ্রবাদী সংগঠনগুলো দাবি তুললেও ভারতের কলকতার মৌলানা আজাদ কলেজের বেকার হোস্টেল থেকে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য সরানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় বলেছেন, বঙ্গবন্ধু আমাদের দুই বাংলার প্রেরণা। তার ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না। কেউ প্রতিবাদ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি দিয়ে কলকতার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঐতিহ্যের কোনো ইজারা হয় না। বঙ্গবন্ধু দুই বাংলার কাছেই শ্রদ্ধেয়, স্মরণীয়। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা। তাঁর স্মৃতি শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করাই আমাদের কর্তব্য। এর কোনো রকম বিরোধিতা বরদাশত করা হবে না। কেউ প্রতিরোধ তৈরি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, গত ১৭ মার্চ বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী যথাযোগ্য মর‌্যাদায় উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপনের পর সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মহম্মদ কামরুজ্জামান এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে ফেলার দাবি জানান। তিনি বলেন, ‘ইসলাম ধর্মে ভাস্কর্যের স্বীকৃতি নেই। হোস্টেলের ভেতর কোনো ইসলামবিরোধী কাঠামো গড়া অন্যায়।

Manual8 Ad Code

১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। ইসলামিয়া কলেজে পড়ার সময় কলকাতার তালতলায় এই বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে ছিলেন বঙ্গবন্ধু। ১৯৪৬ সালে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনি। ইসলামিয়া কলেজের নাম পাল্টে এখন নামকরণ করা হয়েছে মৌলনা আজাদ কলেজ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code