সিলেটে জঙ্গি হামলার নিন্দা মমতা ব্যানার্জির

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

সিলেটে জঙ্গি হামলার নিন্দা মমতা ব্যানার্জির

Manual2 Ad Code

ডেস্ক নিউজ :: সিলেটের শিববাড়িতে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইটারে দেয়া পোস্টে তিনি এই কথা বলেন।

সিলেটে শিববাড়িতে গত শনিবার ‘জঙ্গি আস্তানা’র কাছে বোমা হামলায় দু’পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন।

Manual1 Ad Code

এই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে দেয়া টুইটে মমতা বলেন, বাংলাদেশের সিলেটের শিববাড়ীর ঘটনার তীব্র নিন্দা করছি। এই দুঃসময়ে বাংলাদেশের ভাই ও বোনেদের পাশে আছি।

Manual8 Ad Code

দ্বিতীয় আরেকটি টুইটে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code