কৃমি নাশক ট্যাবলেট খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৭

কৃমি নাশক ট্যাবলেট খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ঝিনাইদহ জেলার শৈলকুপায় কৃমি নাশক ট্যাবলেট খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

Manual8 Ad Code

শনিবার সকালে শৈলকুপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষক ও স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর থেকে প্রথমে অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে।

এরপর দেবতলা, কবিরপুর, হিতামপুর, কাতলাগাড়িসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। তাদেরকে ভ্যান, নসিমন ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করেই শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হওয়ায় স্যালাইনের অভাব দেখা দিয়েছে।তবে জেলা স্বাস্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Manual3 Ad Code

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসক ডা: আরিফ আহমেদ জানান, শিশুরা ম্যাচ সাইকোজেনিক ইলনেস অর্থাৎ আতঙ্ক গ্রস্থ হয়ে হাসপাতালে আসছে। তবে আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। দবে এতে আতঙ্কিত হবার কিছু নেই।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code