আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২৯ জনের মর্মান্তিক প্রাণহানি

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭

আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২৯ জনের মর্মান্তিক প্রাণহানি

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২২৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Manual4 Ad Code

প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের এ ঘটনায় আরো অন্তত ১৯০ ব্যক্তি আহত হয়েছে এবং প্রায় ৪০০ মানুষ নিখোঁজ রয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার রাতে কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে প্রদেশের নদীগুলোর পানি উপচে দুকূল প্লাবিত হয়। নদীর দুই তীরের ঘরবাড়ি মাটি ও কাদায় ভরে যায়।  পাহাড় থেকে নেমে আসা এই মাটি-কাদায় চাপা পড়েই মূলত হতাহতের ঘটনা ঘটে। কলম্বিয়ার ইকুয়েডর সীমান্তবর্তী মোকোয়া শহর এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট স্যান্তোস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধারকাজে সেনাবাহিনী নামানো হয়েছে। একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলোতে আহত ব্যক্তিদের স্থান দেয়া সম্ভব হচ্ছে না। আকস্মিক বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code