বোমা হামলার পুরস্কার : সৌদি পাইলটদের বেতন বাড়ল ৬০ শতাংশ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

বোমা হামলার পুরস্কার : সৌদি পাইলটদের বেতন বাড়ল ৬০ শতাংশ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরব, বিমান বাহিনীর পাইলটদের বেতন সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িয়েছে। ইয়েমেনে দেশটির আগ্রাসনের তৃতীয় বছরে পা দেয়ার পর পাইলটদের বেতন এক লাফে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানো হলো। সৌদি আরবে ব্যয় কমানোর কঠোর কর্মসূচির মধ্যে কার্যকরী হলো এ বেতন বৃদ্ধি।

Manual6 Ad Code

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে দেশটির মন্ত্রী পরিষদ বেতন বাড়ানোর আইন সংশোধন করেছে। এতে সব পাইলট এবং অস্ত্র পরিচালনাকারীর বেতন ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া, সে সব কর্মকর্তা যুদ্ধবিমান বা অস্ত্র ব্যবস্থা পরিচালনা করেন তারা ৬০ শতাংশ বেশি বেতন পাবেন।

Manual2 Ad Code

এ বেতন বৃদ্ধির কোনো কারণ জানানো হয় নি। অথচ গত কয়েক মাস ধরে সৌদি মন্ত্রীপরিষদ দেশটিতে ব্যাপক হারে ব্যয় কমানোর নীতি বাস্তবায়ন করে চলেছে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া এবং সামরিক খাতে ব্যাপক ব্যয়ের কারণে রিয়াদের বাজেট ঘাটতির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশটির সামরিক ব্যয়ের মোটা অংশই ইয়েমেন যুদ্ধ খাতে চলে যাচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code