সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
স্পোর্টস ডেস্ক :: ব্রাজিলের দীর্ঘ অপেক্ষার অবসান হলো! দীর্ঘ সাত বছর পর শীর্ষে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনাকে দুই নম্বরে ঠেলে দিয়ে ব্রাজিল উঠে গেলো ফিফা র্যাংকিংয়ের শীর্ষে। শেষ পর্যন্ত গত মার্চে প্যারাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে জয়ে গতবারের রানার্সআপদের সিংহাসনচ্যুত করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশের অবস্থান (১৯৩) অপরিবর্তিত। রেটিং পয়েন্ট ৬০।
অবশ্য উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকান অঞ্চলের লড়াইয়ে জেতার পরপরই ব্রাজিলের এক নম্বর জায়গা নিশ্চিত হয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার ফিফার নতুন প্রকাশিত র্যাংকিংয়ে দেখা গেল সর্বোচ্চ ১২৭ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে ব্রাজিল। ওই ম্যাচ জিতে শুধু স্বাগতিক রাশিয়া বাদে সবার আগে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
আর্জেন্টাইনরা গত মাসের বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতলেও বলিভিয়ার মাঠে ২-০ গোলে হারে। এতেই তাদের দুই নম্বরে পতন ঘটেছে।
ব্রাজিল ও আর্জেন্টিনার পর শীর্ষ পাঁচে আছে জার্মানি, চিলি ও কলম্বিয়া। দুই ধাপ এগিয়ে সেরা দশে উঠেছে সুইজারল্যান্ড (৯)। দশের বাইরে ছিটকে গেছে উরুগুয়ে (১৫ নম্বরে, নেমেছে ৬ ধাপ)।
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ছিটকে যাওয়ার পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছিল ব্রাজিল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি