হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সৌরভ মিয়া (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

শনিবার দুপুরে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। সৌরভ উপজেলার পাইকপাড়া গ্রামের সেনা সদস্য কিসমত আলীর ছেলে এবং স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সৌরভ। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. বজলুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code