ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনা

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭

ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনা

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা’র তেহরানের বাসভবনে শনিবার বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিল্প ও খনিজমন্ত্রী রেজা নেয়মাতজাদেহ। এ ছাড়া, ইরানের এশিয়া বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপুর এ অনুষ্ঠানে যোগ দেন।

Manual1 Ad Code

নওরোজ বা নববর্ষ পালন উপলক্ষে ইরানে ছুটি থাকায় স্বাধীনতা ও জাতীয় দিবসের এ অনুষ্ঠান দেরিতে করা হয়।

Manual2 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ইরানি শিক্ষাবিদ, পদস্থ কর্মকতা, ইরানে বসবাসরত বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ছাড়াও দূতাবাসের কর্মকর্তা এবং রেডিও তেহরানের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে দেয়া ভাষণে নেয়মাতজাদেহ বলেন, ইরানের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্য সক্ষমতা ব্যবহারে ইরান আগ্রহী বলেও জানান তিনি। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য খাতে দুই দেশের সহযোগিতার অনেক সুযোগ রয়েছে বলেও মনে করে ইরান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code