আমেরিকার প্রথম মুসলিম মহিলা বিচারকের লাশ নদী থেকে উদ্ধার

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭

আমেরিকার প্রথম মুসলিম মহিলা বিচারকের লাশ নদী থেকে উদ্ধার

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আমেরিকার প্রথম মুসলিম মহিলা বিচারক শায়লা আবদুস-সালামের লাশ হাডসন নদী থেকে উদ্ধার করা হয়েছে। ৬৫ বছর বয়সি শায়লার লাশ নিজ বাসভবন হার্লেম থেকে মাত্র এক মাইল দূরে পাওয়া গেছে। তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করা হচ্ছে।

Manual1 Ad Code

লাশকে শনাক্ত করতে তার স্বামীকে তলব করেছিল পুলিশ। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন শায়লা। পুলিশের কর্মকর্তারা বলেছেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পুলিশ তার রহস্যজনক মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করেছে। বিদ্বেষমূলক অপরাধ তৎপরতায় শায়লার মৃত্যুর আশংকাকে পুলিশ নাকচ করে নি।

Manual1 Ad Code

শায়লাকে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ দিয়ে ২০১৩ সালে এ রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো ইতিহাস সৃষ্টি করেন। আমেরিকান-আফ্রিকান নারী হিসেবে তিনিই প্রথম নিউ ইয়র্কের শীর্ষ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন।

শায়লা সব সহকর্মীর গভীর ভালোবাসা কুড়িয়ে ছিলেন এবং তার মৃত্যুতে সবাই গভীর শোকাভিভূত বলে জানিয়েছেন নিউ ইয়র্কের প্রধান বিচারপতি জ্যানেট ডিফিওরি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code