মিয়ানমারে পানি উৎসবে ১৪ জনের প্রাণহানি, আহত দেড় শতাধিক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৭
Manual5 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারের পানি উৎসবে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরো ১৫২ জন। আজ সোমবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার থেকে মিয়ানমারে বাৎসরিক পানি উৎসব শুরু হয়। উৎসব শেষ হয়েছে রবিবার।
উৎসব চলাকালে গত ৪ দিনে বিভিন্ন ঘটনায় দেশটিতে ১৪ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছে। এ সব ঘটনায় ১৪৭টি মামলা হয়েছে।
মিয়ানমারের সংবাদমাধ্যম আলনি ডেইলি জানিয়েছে, মদ পান করে গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি ও দলগত মারামারির ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর মিয়ানমারে পানি উৎসব চলাকালে বিভিন্ন ঘটনায় নিহত হয়েছিল ৩৬ জন। এ ছাড়া আহত হয় আরো ৩১৬ জন।