‘সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হলে সমর্থন করবে ব্রিটেন’

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

‘সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হলে সমর্থন করবে ব্রিটেন’

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেছেন, সিরিয়ার ওপর ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র হামলা হলে ওয়াশিংটনকে হয়ত সমর্থন করবে লন্ডন। ব্রিটিশ এমপিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনে নেয়নি ব্রিটিশ সরকার। অবশ্য সিরিয়ায় হামলা করা সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করা খুবই কঠিন হবে বলেও স্বীকার করেন তিনি।

Manual6 Ad Code

তিনি আরো জানান, সিরিয়ার বিমান ঘাটিতে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের কথা চলতি মাসের গোড়ার দিকে ব্রিটেনকে জানান হয়েছে।

Manual1 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলতি মাসের ৭ তারিখে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল। রাসায়নিক হামলায় দামেস্ক সরকারের কথিত সম্পৃক্তার অভিযোগে এ হামলা চালানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code