ইরানে অন্ধ হাফেজ ও ক্বারীদের প্রতিযোগিতা : অংশ নিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

ইরানে অন্ধ হাফেজ ও ক্বারীদের প্রতিযোগিতা : অংশ নিচ্ছে বাংলাদেশ

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের রাজধানী তেহরানে আগামীকাল থেকে শুরু হচ্ছে অন্ধ হাফেজ ও ক্বারীদের আন্তর্জাতিক সম্মেলন। এতে বাংলাদেশসহ ২৩টি দেশের বিখ্যাত অন্ধ হাফেজ ও ক্বারীরা অংশ নেবেন। এসব তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় ওয়েলফেয়ার অর্গানাইজেনের প্রধান হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মাহদি সাইয়্যেদ মোহাম্মাদি।

তিনি বলেছেন, এবারের কুরআন প্রতিযোগিতায় যেসব দেশের প্রতিযোগীরা অংশ নেবেন তার মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, আইভরি কোস্ট, মিশর, নাইজার, লেবানন, ইরাক, তুরস্ক, তাঞ্জানিয়া, সেনেগাল, নাইজেরিয়া, সিরিয়া, জর্দান, ইয়েমেন, টোগো, ক্যামেরুন।

Manual3 Ad Code

সাইয়েদ মাহদি সাইয়্যেদ মোহাম্মাদি আরও বলেছেন, পবিত্র কুরআন চর্চার ক্ষেত্রে অন্ধদের সক্ষমতা সম্পর্কে সবাইকে অবহিত করার পাশাপাশি অন্ধদের মধ্যে কুরআন চর্চা আরও বাড়াতে চায় ইরান। এ ধরনের বিভিন্ন লক্ষ্যকে সামনে রেখেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

আগামী ২৭ এপ্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্ধ হাফেজ ও ক্বারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সঙ্গে সাক্ষাৎ করবেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code