আফগানিস্তানে সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমায় ২১ ভারতীয় নিহত!

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭

আফগানিস্তানে সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমায় ২১ ভারতীয় নিহত!

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানে মার্কিন সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমার আঘাতে ২১ ভারতীয় নিহত হয়েছে।

Manual3 Ad Code

আফগানিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।

অবশ্য, ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ বলেছে, এ খবরের বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেনি। এ নিয়ে তারা তদন্ত করবে বলেও জানিয়েছে এনআইএ।

খবরে আরো বলা হয়েছে, গত মাসে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে কেরালা রাজ্যের ২১ ব্যক্তি আফগানিস্তানে চলে যায়। এ  দলে নারী এবং শিশুও ছিল। তারা দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত অঞ্চলে বসবাস করতে থাকে। এ গোষ্ঠীটি আইএসআইএল বা আইএস নামেও পরিচিত।

Manual4 Ad Code

গত দুই মাস ধরে এনআইএ এ বিষয়ে তদন্ত করছে। ড্রোন হামলায় ভারতীয় দুই নাগরিক মোহাম্মদ হাফিজউদ্দিন এবং মুরশিদ মোহাম্মদ নিহত হয়েছে বলেও এনআইএ জানতে পেরেছে। এ ছাড়া, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এনআইএ।

Manual5 Ad Code

চলতি মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার বিশ্বের সর্ববৃহৎ অ-পারমাণবিক এ বোমা আফগানিস্তান ফেলেছে । এতে প্রায় ১০০ ব্যক্তি নিহত হয়েছে। জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব সংক্ষেপে মোয়্যাব বা এমওএবি নামের এটি ‘সব বোমার জননী’ হিসেবেও পরিচিত। ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে প্রথম এ বোমার পরীক্ষা করা হলেও এ পর্যন্ত যুদ্ধে ব্যবহার করা হয়নি।

Manual6 Ad Code

পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের অচিন জেলায় ২২ হাজার পাউন্ড বা  ১০ হাজার কেজি ওজনের বোমাটি ফেলা হয়েছে। বোমাটি  লম্বায় ৩০ ফুটেরও বেশি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code