হবিগঞ্জে গ্রামবাসীর পিটুনিতে ডাকাত নিহত, আহত ৪

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

হবিগঞ্জে গ্রামবাসীর পিটুনিতে ডাকাত নিহত, আহত ৪

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে গ্রামবাসীর পিটুনিতে জুয়েল মিয়া (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতদলের হামলায় আহত হয়েছেন চার জন।

রোববার ভোরে সদর উপজেলার সুলতানশীতে গ্রামবাসীর এ ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর উপজেলার যমুনাবাদ গ্রামের সুরত আলীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৩০) ও সিতারা বেগমকে (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, ভোরে একদল ডাকাত সুলতানশী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন ঘটনা টের পেলে ডাকাত দলের সঙ্গে তাদের সংর্ঘষ বাধে। এক পর্যায়ে গ্রামবাসী জড়ো হয়ে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডাকাতদের হামলায় আহত হন ৪ জন।

Manual2 Ad Code

খবর পেয়ে সকাল ১০টায় হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহতের তথ্য নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code