বাংলাদেশকে ভালোবাসেন মমতা তবে….

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭

বাংলাদেশকে ভালোবাসেন মমতা তবে….

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানি নিয়ে তার অনড় মনোভাবের কথা পুনরায় ব্যক্ত করেছেন।

সোমবার পশ্চিমবঙ্গের কুচবিহারে প্রশাসনিক বৈঠক শেষে তিস্তার পানি বণ্টন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, পশ্চিমবঙ্গের মানুষের পানি পাওয়ার পর যদি আরো পানি থাকে তবে নিশ্চয় দেব। কিন্তু বাংলার মানুষই যদি পানি না পান তাহলে আমরা কী করতে পারি?

তিনি বলেন, আমরা সবাইকে ভালোবাসি। বাংলাদেশকে খুব ভালোবাসি। কিন্তু আমাদের রাজ্যের ব্যাপারটা বুঝতে হবে।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে মমতা বলেন, আগে আমরা পানি দিয়েছি। ফারাক্কার পানি তো দিয়েছি। তোর্সা, মানসাই থেকে পানি দেয়ার বিকল্প প্রস্তাব দিয়েছি। তা নিয়ে ভাবা হোক।

বাংলাদেশ অবশ্য তিস্তার পানি নিয়ে অনড় মনোভাব গ্রহণ করেছে। তারা এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া আশ্বাসের ওপরে আস্থা রেখেছেন।

Manual6 Ad Code

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় গত ৮ এপ্রিল শেখ হাসিনাকে উদ্দেশ করে নরেন্দ্র মোদি বলেছিলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একমাত্র আমার এবং আপনার সরকারই তিস্তার পানিবণ্টন সমস্যার দ্রুত সমাধান করতে পারে।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস আমি যতটা বাংলাদেশকে ভালোবাসি, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাংলাদেশের প্রতি উষ্ণতা ততটাই গভীর। তাই আশা করি, খুব দ্রুত আমরা তিস্তার জট কাটিয়ে সমাধানের পথ পেয়ে যাব।

Manual3 Ad Code

কিন্তু সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বেঁকে বসে বলেন, তিস্তার পানি দেয়াটা যে সত্যিই সমস্যার, সে কথা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলেছি। শুকনো মওসুমে তিস্তায় পানি কোথায়? তখন বাংলাদেশকে পানি দিয়ে দিলে পশ্চিমবঙ্গে চাষের জন্য পানির টান পড়বে। খাবার পানিও পাওয়া যাবে না। তার চেয়ে বরং অন্য কথা ভাবুন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরোনো মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটেছে কুচবিহারের সংবাদ সম্মেলনে।

এভাবে তিস্তার পানি নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পরস্পর বিরোধী অবস্থান নেয়ায় বহুলালোচিত তিস্তার পানি বন্টন নিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code