আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত উ. কোরিয়া

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৭

আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত উ. কোরিয়া

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইয়ক ইয়ং সিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সর্বাধুনিক পরমাণু অস্ত্র ও সরঞ্জামের অধিকারী তার দেশের সেনাবাহিনী আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।

Manual5 Ad Code

তিনি মঙ্গলবার পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, উত্তর কোরিয়া আমেরিকার মূল ভূখণ্ডের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অনায়াসে আঘাত হানতে সক্ষম।  এ লক্ষ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রগুলো ‘নিক্ষেপযোগ্য’ অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।

Manual6 Ad Code

উত্তর কোরিয়ার সেনাবাহিনী দিবস উপলক্ষে দেশটির পূর্ব উপকূলে বিশাল সামরিক মহড়াও চালিয়েছে পিয়ংইয়ং। দেশটির নেতা কিম জং-উন সশরীরে উপস্থিত হয়ে এ মহড়া পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code