সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্ক দেশটির অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার দায়ে নয় হাজারের বেশি পুলিশ সদস্যকে বহিষ্কার করেছে। সিনএনএন তুর্ক চ্যানেল এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, আমেরিকাভিত্তিক ফতেহ্উল্লাহ গুলেনের সঙ্গে কথিত যোগসাজশ থাকার দায়ে আইন প্রয়োগকারী সংস্থার এ সব সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
গত বছরের ১৫ জুলাই তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল। অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই এ প্রচেষ্টা দমন করে দেয়া হয়। এ ঘটনায় প্রায় আড়াইশ’ ব্যক্তি নিহত এবং ২২০০ ব্যক্তি আহত হয়েছিল। এরপরই অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ এনে দেশটিতে সংবাদ মাধ্যম এবং বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমন-নিপীড়ন চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি