দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে ইরানের ১০ সীমান্তরক্ষী নিহত

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৭

দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে ইরানের ১০ সীমান্তরক্ষী নিহত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন।

Manual8 Ad Code

প্রদেশের মিরজাভে শহরের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা যখন টহল দিচ্ছিলেন তখন দুর্বৃত্তদের হামলার ফলে এ সংঘর্ষ হয়। এতে অপর তিন সীমান্তরক্ষী আহত হয়েছেন।

Manual2 Ad Code

উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

দক্ষিণ-পূর্ব ইরানে সশস্ত্র ডাকাত, দুর্বৃত্ত এবং মাদক চোরাকারবারীরা প্রায়ই পুলিশ ও সীমান্তরক্ষীদের ওপর হামলা চালায়।

Manual4 Ad Code

চলতি মাসের গোড়ার দিকে সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন কমান্ডার নিহত হয়েছেন।

Manual5 Ad Code

গত ১১ এপ্রিল প্রদেশের জাহেদান কাউন্টির কুরিন জেলায় কর্মস্থলে যাওয়ার পথে কমান্ডার রুহুল্লাহ আলী দুই তাকফিরি সন্ত্রাসীর হামলায় শহীদ হন। অবশ্য সে সময় ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সদস্যরা তাৎক্ষণিকভাবে গুলি চালিয়ে ওই দুই হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code