আরো ৪,০০০ কর্মকর্তাকে বহিস্কার করল তুরস্ক

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭

আরো ৪,০০০ কর্মকর্তাকে বহিস্কার করল তুরস্ক

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: তুরস্ক সরকার দেশটিতে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে আরো প্রায় ৪,০০০ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চাকুরিচ্যুত করেছে। এদের মধ্যে রয়েছেন বিচার বিভাগের এক হাজারের বেশি কর্মী, প্রায় দেড় হাজার সেনা সদস্য এবং বিমান বাহিনীর অন্তত ১০০ পাইলট।

শনিবার আলাদা এক ডিক্রিতে তুর্কি সরকার দেশটিতে টিভি ডেটিং শো নিষিদ্ধ করেছে। একইসঙ্গে দেশটিতে অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া বন্ধ করে দেয়া হয়েছে।

Manual5 Ad Code

এর আগে গত বুধবার এরদোগান সরকার ৯,০০০ পুলিশ কর্মকর্তাকে চাকুরিচ্যুত এবং অন্তত ১,০০০ পুলিশকে আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আমেরিকায় বসবাসরত বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন।

Manual8 Ad Code

প্রেসিডেন্ট এরদোগান গত বছরের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলেনকে অভিযুক্ত করলেও নির্বাসনে থাকা এই নেতা তা অস্বীকার করেছেন।

Manual3 Ad Code

শনিবার সরকারি গেজেট প্রকাশ করে বলা হয়েছে, যারা চাকুরিচ্যুত হয়েছেন তাদের সবার সঙ্গে ‘জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ সঙ্গে যোগসাজশ রয়েছে।

প্রেসিডেন্ট এরদোগান গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত এক গণভোটে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন। সরকার বিরোধীরা অভিযোগ করছেন, এরদোগান দেশে নিজের ক্ষমতাকে একচ্ছত্র করার কাজে গণভোটের এ ফলাফলকে ব্যবহার করতে চান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code