ভারতে গরু চুরির অভিযোগে ২ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ১, ২০১৭

ভারতে গরু চুরির অভিযোগে ২ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের বিজেপিশাসিত অসমে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে সন্দেহভাজন দুই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উন্মত্ত জনতা।

রোববার অসমের নওগাঁ জেলায় আবু হানিফা এবং রিয়াজউদ্দিন আলী নামে নিহত ওই দুই যুবকের বয়স ২০/২২ বছরের মধ্যে।

Manual2 Ad Code

অজ্ঞাতপরিচয় উন্মত্ত জনতা ওই তরুণদের মারতে মারতে কমপক্ষে দেড় কিলোমিটার রাস্তা নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানেই তারা মারা যায়।

নওগাঁর পুলিশ সুপার দেবরাজ উপাধ্যায় গণমাধ্যমকে বলেন, ওই দু’জনকে লোকজন লাঠি দিয়ে বেদম প্রহার করার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও সেখানেই তারা মারা যায়।

Manual2 Ad Code

পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Manual4 Ad Code

এটি গো-রক্ষকদের বিষয় কী না জানতে চাওয়া হলে সিনিয়র কর্মকর্তা বলেন, নওগাঁতে বেশ কিছু গবাদি পশু চুরির ঘটনা ঘটেছে। আমরা খবর পাই কিছু মানুষ দেখে যে, দু’জন লোক মাঠ থেকে গরু নিয়ে যাচ্ছে এবং তারা গ্রামের আরো লোকজনদের ডেকে নেয়। এ সময় প্রচুরসংখ্যক লোকজন জড়ো হলে তাদের মারাত্মকভাবে পিটুনি দেয়া শুরু হয়। পুলিশ ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।

Manual5 Ad Code

অসমে গরু চুরির অভিযোগে এই প্রথম গণপিটুনিতে নিহত হওয়ার হওয়ার ঘটনা প্রকাশ্যে এল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code