সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মে ১, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়া সোমবার ঘোষণা দিয়েছে যে সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময়ে যে কোনো স্থানে দেশটি পরমাণু পরীক্ষা চালাবে। পিয়ংইয়ং’য়ের এ ঘোষণা চলমান উত্তেজনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে।
কয়েক সপ্তাহ ধরে কোরিয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে রয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বা ষষ্ট দফা পরমাণু পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ রকম পদক্ষেপ ঠেকাতে সামরিক হামলাকে ব্যবহার করা হবে না বলেও কোনো নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে ওয়াশিংটন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার যে কোনো পদক্ষেপের মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পিয়ংইয়ং। এ ছাড়া, আমেরিকার বৈরী নীতি ত্যাগ না করা পর্যন্ত আগাম পরমাণু হামলার সক্ষমতা বাড়ানোও অব্যাহত রাখবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ’এ পরিবেশিত খবরে দেশটির সম্ভাব্য ষষ্ট পরমাণু পরীক্ষা সম্পর্কে আভাষ দেয়া হয়। এতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতে যে কোনো সময়ে যে কোনো স্থানে এ পরীক্ষা চালানো হতে পারে।
গত ১১ বছরে উত্তর কোরিয়া পাঁচ দফা পরমাণু পরীক্ষা করেছে। আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানোর উপযোগী ক্ষেপণাস্ত্র নির্মাণের পথে দেশটি রয়েছে বলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি