বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ৩, ২০১৭

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ঝিনাইদহে বিএনপির নতুন কমিটির প্রতিনিধি সভায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফেনীর সাবেক সাংসদ জয়নাল আবেদিনের (ভিপি জয়নাল) উপস্থিতিতে বুধবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বুধবার সকালে ঝিনাইদহ শহরের ড. আহম্মদ কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতা আসাদ গ্রুপের নেতাকর্মীরা সভাস্থলে ঢুকতে চাইলে মশিয়র রহমান গ্রুপের নেতাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাকেল নিক্ষেপ ও সভাস্থল ভাংচুরের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

তিনি আরো জানান, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় গ্রুপের ১০জন আহত হয়েছে বলে তিনি জানান।

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল সাংবাদিকদের বলেন, যারা এ হামলা চালিয়েছে, তারা বিএনপির কেউ নয়। আওয়ামী লীগের ইন্ধনে এই হামলা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code