দীপন হত্যা মামলার প্রতিবেদন ৭ জুন

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

দীপন হত্যা মামলার প্রতিবেদন ৭ জুন

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জাগৃতি প্রকাশনীর মালিক দীপনকে রাজধানীর আজিজ সুপার মার্কেটের অফিসে কুপিয়ে হত্যা করার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল রোববার। তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবী এ দিন ধার্য করেন।

Manual6 Ad Code

২০১৬ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় তার স্ত্রী রাজিয়া রহমান বাদি হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

Manual6 Ad Code

তদন্ত সংস্থা বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলাটিমের তিন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তিন আসামীরা হলেন- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম।বর্তমানে আসামিরা জেল হাজতে আটক রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code